কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির নানা সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (১৭ আগস্ট) ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ১৭ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানে থাকা ২ জন এবং পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল আরোহী আরও ৩ ডাকাতসহ মোট ৫ জনকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া জানান আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা এর আগে সদর দক্ষিণের পদুয়া বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক ধরে পরাণপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ডাকাতি সংঘটনের আগেই হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ডাকাতি করে আসছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর সদর থানার হোসনপুর (প্রধানিয়া বাড়ী) মৃত কারী শহিদুল্লাহর ছেলে জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩), তার বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার চড্ডা মিজি বাড়ীর মৃত কালাম মিজীর ছেলে মো. মামুন মিজী (৪৫),, সাং-চড্ডা (মিজী বাড়ী),িএকই জেলার ফরিদগঞ্জ থানার সাচাইকমেষ গ্রামের মৃত বাচ্ছু মিয়ার ছেলে মো. কবির ভূইয়া (৪০), চাঁদপুর সদর থানার মদনা গ্রামের মৃত ধুলুবারি ছেলে মো. রবিউল আলম (৩৫) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আবুল বাশারের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫)।

অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ১টি লোহার বোল্ট কাটার, ১টি সেলাই রেঞ্জ, ১টি প্লাস, ১টি লোহার রড, ২টি কাঠের বাটযুক্ত কিরিচ, ১টি কাঠের বাটযুক্ত হাসুয়া, ১টি কালো রঙের কাপড়ের ব্যাগ, ১টি নীল রঙের পিকআপ গাড়ি এবং ১টি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
Scroll to Top