মিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত।।

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আদিবাসী শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, সামাজিক অবস্থান এবং নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান এবং আইন বিভাগের শিক্ষার্থী সুইচিংনু মার্মা।

সংগঠনের সাধারণ সম্পাদক মংক্যএ মার্মার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র সংসদের সভাপতি উচিং মারমা। এ সময় পাহাড়ি ও সমতলের আদিবাসী শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top