পররাষ্ট্রমন্ত্রী চীন হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন–

Share on facebook
Share on twitter
Share on linkedin

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ৫ থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন তিনি। মঙ্গলবার (৫ মে) দুপুরে চীনের উদ্দেশে তার রওনা হওয়ার কথা আছে। চীন সফর শেষে যুক্তরাষ্ট্র যাবেন খলিলুর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ দুপুরে তিনদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খলিলুর। এটি তার দায়িত্ব নেওয়ার পর প্রথম চীন সফর। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন।

কূটনৈতিক সূত্র বলছে, দু’দেশের মধ্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, পানি ব্যবস্থাপনায় সহায়তা, প্রতিরক্ষা সহায়তা, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।

সফরকালে চীনের উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন তারা। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক হবে।

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সভাপতি পদে বাংলাদেশের পক্ষে প্রচারণা এবং আগামী ১৩ মে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বাংলাদেশের প্রার্থী হিসেবে সংলাপে অংশ নিবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক আগামী ১৩ মে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক ইন্টারেক্টিভ সংলাপ আহ্বান করেছেন। সেখানে বাংলাদেশের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীও অংশ নেবেন। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সংলাপ অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য প্রার্থীদের তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক ইন্টারেক্টিভ সংলাপ করার আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এভাবে নির্বাচন প্রক্রিয়াটির স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিতে অবদান রাখবে। সুশীল সমাজ কিংবা ব্যক্তির কাছে আহ্বান করা নির্বাচিত প্রশ্নের উত্তর প্রার্থীরা দিবেন।

কূটনৈতিক সূত্র বলছে, এবারই শেষ বারের মতো প্রচারণা করার সুযোগ পাওয়া যাবে। কারণ ৮১তম অধিবেশনের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির নির্বাচন আগামী ২ জুন সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। এই পদে প্রার্থী হিসেবে ফিলিস্তিন প্রার্থী ঘোষণা করলেও গত ফেব্রুয়ারিতে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। বাংলাদেশ বর্তমানে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top