বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা: সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি ১২ আগস্ট বুধবার রাতে দেশে আসেন।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এরপর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও পরামর্শ শেষে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করায় এবং স্বাভাবিক হাঁটাচলা শুরু করায় দেশে ফেরেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন।

প্রিয় নেতাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে বিমানবন্দরের ভিআইপি গেটে উপস্থিত হয়েছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সৈয়দ মোস্তাক আহমেদ, যুবদলের আহবায়ক সোহেল সামাদ সহ অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

দীর্ঘ চিকিৎসা শেষে প্রিয় নেতাকে সুস্থ অবস্থায় দেশে ফিরে পাওয়ায় মুরাদনগরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।

মন্ত্রীর দেশে ফেরার সংবাদে বাঙ্গরা উপজেলা মৈত্রী ফোরাম, বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব, বাঙ্গরা উপজেলা উন্নয়ন ফোরাম, বাঙ্গরা উপজেলা নাগরিক ফোরাম এবং ঐতিহ্য কুমিল্লা-এর পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

পাশাপাশি তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন বাঙ্গরা প্রেস ক্লাবের উপদেষ্টা সাহিদুল হোসেন, সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল এবং সাধারণ সম্পাদক এমকেআই জাবেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য ও পূর্ণ আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
Scroll to Top