সোনাগাজীর আমিরাবাদে বৃদ্ধকে কুপিয়ে জখম

Share on facebook
Share on twitter
Share on linkedin

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামে ফকির আহমদ ৭৫ নামে এক বৃদ্ধকে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজ।

শুক্রবার ৮ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নজরুল মাস্টার বাড়িতে বৃদ্ধের ঘরে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালান। এ ঘটনায় বৃদ্ধ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, আহমদপুন গ্রামের ফকির আহমদের সঙ্গে একই বাড়ির জয়নাল আবেদীন জালালের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে বৃদ্ধের ঘরে ঢুকে আবদুল গফুরের ছেলে.আবুল খায়ের, আবদুল মালেকের ছেলে জয়নাল আবদিন জালাল, আবদুল হকের ছেলে এমদাদুল হক গং কুপিয়ে ও পিটিয়ে বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top