কুমিল্লায় এসএমই ফাউন্ডেশনের ৫ দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী “বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অফ এলিন-এর ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া তাজমিন দোলা। তিনি প্রশিক্ষণার্থীদের বিউটিফিকেশন, স্কিন কেয়ার, পার্লার পরিচালনা ও গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন BWCCI’র সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের কুমিল্লা সমন্বয়কারী নাগমা মোর্শেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্ক কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহানা হকসহ বিভিন্ন সামাজিক ও নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনার বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ প্রশিক্ষণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
Scroll to Top