পাঁচ বছরের মেয়েকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেললেন ভারতীয় নারী

Share on facebook
Share on twitter
Share on linkedin

সংযুক্ত আরব আমিরাতে নিজের পাঁচ বছর বয়সী মেয়েসন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় নারী।

শনিবার (২৩ মে) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ওই ভবনের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের স্টাফদের সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই নারী আল-নাদহা এলাকার উঁচু ভবন থেকে নিজের সন্তানকে ফেলে দেন। এরপর তিনি নিজে লাফ দেন।ভবনটির প্রথম ছয় তলায় গাড়ি পার্কিং ও ব্যয়ামাগার রয়েছে। এরপর থেকে আবাসিক অংশ শুরু হয়েছে। গত বুধবার ওই আবাসিকের ১৫তম তলার বারান্দা থেকে ওই মা এ ঘটনা ঘটান।

৩২ তলা ভবনটির এক নিরাপত্তারক্ষী জানান, তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে বাইরে গিয়ে এক নারী ও শিশুর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ পড়ে ছিল সড়কে। অপরদিকে মায়ের মরদেহটি ছিল ফুটপাথে। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশ গিয়ে সকাল ১০টা ৫০ পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, ওই নারীর স্বামী দুবাইয়ে চাকরি করেন। ঘটনার একদিন আগে ওই নারী ও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ সময় পুলিশকেও ডাকা হয়। তার স্বামী নিরাপত্তারক্ষীকের কাছে অভিযোগ করেন তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে।

সূত্র : আরটিভি

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top