
কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলায় মাদক সেবী ও মাদক কারবারীদের বিরুদ্ধে কঠিন আল্টিমেটাম দিয়েছে থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে মাদকবিরোধী র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
রামচন্দ্রপুর বাজারের অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বিকেলে অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাঙ্গণ থেকে একটি মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম কামরুজ্জামান, বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম। এসময় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, “হয় মাদক ছাড়ুন, না হয় বাঙ্গরা উপজেলা ছাড়ুন।” এলাকাকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন এবং রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোস্তফা কামাল, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রিপন, বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ অবিদ এবং শাহানুর আলম খাঁন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুস ছাত্তার সরকার বাবু এবং কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান।



