কুমিল্লায় ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন বিএনপি নেতা রেজাউল

Share on facebook
Share on twitter
Share on linkedin

১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। রোববার রাত ১২টার দিকে তিনি কোতয়ালী মডেল থানা থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি থানা থেকে বাসায় চলে গেছেন।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

এদিকে রেজাউল কাইয়ুমের আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল থেকে বাস যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এছাড়া কোতয়ালী মডেল থানার সামনে গিয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। কয়েক ঘণ্টা ধরে তারা থানার প্রধান ফটকে শ্লোগান দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে চাঁদা আদায় নিয়ে আলোচনায় আসেন রেজাউল কাইয়ুম ও তার বেশ কিছু আনুসারী। বাস টার্মিনালের পাশেই রেজাউল কাইয়ুমের বাড়ি। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ আসার পরই তাঁকে পুলিশ আটক করেছিল। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেয়েই দীর্ঘ ১২ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়।

এর আগে রোববার রাতে কোতোয়ালী থানার ইন্সপেক্টর শরীফুল জানান, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছিল। তাকে সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ বিএনপি নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top