কুমিল্লার মুরাদনগরে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক জনসমাবেশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা মাঠে ‘সোনাকান্দা সমাজ সংস্কার ফোরাম’ শ্রীকাইল ইউনিয়ন শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও বাংলাদেশ তালীমে হিযবুল্লার আমীর অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুর রহমান পীরসাহেব।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, অস্ট্রেলিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল হক জর্জ, শ্রীকাইল কলেজের সহকারী অধ্যাপক মিয়া গোলাম সারোয়ার, সাংবাদিকদের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম ইমরুল, এম.কে আই জাবেদ সহ সমাবেশে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক অবক্ষয় রুখতে প্রতিটি পরিবারে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top