দেবীদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় ছেলের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার দেবীদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মো. খালিদ হোসেন নামে ৮ বছর বয়সী এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দেবীদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদরাসা থেকে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল খালিদ। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে রাস্তার ঝাঁকুনিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top