তাজুল ইসলাম-খোরশেদা বেগম-জামাল নাছের ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।।
তাজুল ইসলাম-খোরশেদা বেগম-জামাল নাছের ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শিকারপুর গ্রামে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার শারীরিক প্রতিবন্ধী-অসহায়, স্বল্প আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও মুরগী কিনে খাওয়ার জন্য নগদ পাঁচশ টাকা করে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুন নাহার। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম শিকারপুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক মো: জামাল নাছের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এমরান কবির, ডাক্তার এস এম গুলজার হোসেন, ফাউন্ডেশনের সভাপতি লুৎফুন্নেছা লুসি, সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার উল্লাহ, অর্থ সম্পাদক মোশারফ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭৪ সালের দুর্ভীক্ষ চলাকালীন সময়েও ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম শিকারপুরী ও তাঁর পরিবার এলাকার মানুষের জন্য নিজের গোলার ধান-চাল মানুষের মাঝে বিলিয়ে দিয়ে অসামান্য অবদান রেখে গেছেন। সেই থেকে এলাকার অসহায়-দুর্বল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন পরিবারটি। এ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সহযোগিতামূলক কর্মকান্ড আরো সুশৃঙ্খল-বেগবান হবে। সমাজের পিছিয়ে পরা জনগণ আরো সুফল ভোগ করতে পারবে।

এসকেডি/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
Scroll to Top