পথিকৃত সংস্থা ‘পেইজ’ এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

চাকরী প্রত্যাশীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জমকালো চাকরি মেলা। ‘পেইজ-ডেভেলপমেন্ট সেন্টার’ এর রেইজ প্রকল্পের আওতায় ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ এর সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

১৭ জুন ২০২৬, বুধবার সকাল ৯টা থেকে কুমিল্লা কান্দিরপাড়স্থ টাউন হল ময়দানে এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বহু স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়।

​পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, কুমিল্লার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।​ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মোঃ ইছহাক,।​ডাঃ এ কে এম আব্দুস সেলিম, সভাপতি, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর সভাপতি ডাঃ এ কে এম আব্দুছ সেলিম।

মেলাটি সরেজমিনে ঘুড়ে দেখা যায়, মূলত চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তাদের মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করে। এখানে উপস্থিত হয়ে চাকরিপ্রার্থীরা বিভিন্ন নামী-দামী প্রতিষ্ঠানে সরাসরি ইন্টারভিউ দেওয়ার এবং সিভি (CV) জমা দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছেন।

​মেলার মূল আকর্ষণসমূহ ছিল ​শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতি দেশের বিভিন্ন খাতের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলো এক ছাদের নিচে উপস্থিত হয়ে তাদের কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।

অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে তরুণ চাকরিপ্রার্থীরা ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ লাভ করেন।

​বাস্তবায়নকারী সংস্থা ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’ আশা প্রকাশ করে যে, এই মেলার মাধ্যমে কুমিল্লার বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top