যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর ইফতার আয়োজন

Share on facebook
Share on twitter
Share on linkedin

এমদাদুল হক সোহাগ।।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২৩ মার্চ শনিবার নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে ওই আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিল উপজেলাবাসীর মিলনমেলায় পরিনত হয়। প্রবাস জীবনে নিজ এলাকার মানুষজন একত্রিত হতে পেরে অনেকেই উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেন। আমেরিকার নবান্ন পার্টি হল যেন এক টুকরো ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিনত হয়।

ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অনুষ্ঠান আহবায়ক মো: রোবেল হোসেন, মো: জাকির হোসেন, সদস্য সচিব মো: সাইফুল আলম, মেজবাউল ইসলাম শাওন, প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: আসাদ উল্লাহ, আবুল খায়ের আখন্দ, সমন্বয়ক ইঞ্জিনিয়ার এম এ কাদের ও মোহাম্মদ কাউছার প্রমুখ।

ইফতার মাহফিলে উপজেলার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহেরের পক্ষ থেকে উপস্থিত উপজেলাবাসীকে পবিত্র মাহে রজমানের শুভেচ্ছা জানানো হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচারনা করেন কসবা আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী।

এসকেডি/অননিউজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
Scroll to Top