-জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন-

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রিফাত মাহমুদকে আহ্বায়ক এবং তানজীর সরকারকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এরআগে (গত ২৪জুলাই) এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহম্মেদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব গোলাম আযম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন- মোতালেব মাহমুদ, ইসমাইল হোসেন, সুমন আহম্মেদ, বিল্লাল হোসেন, আবু বকর সিদ্দিক ও ইমন হাসান। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন- শরীফ আহম্মদ, নাজমুল হাসান, জুয়েল আহম্মেদ, রফিকুল ইসলাম (রাফি), মো. ইমন ও শাহাদাত হোসেন। মুখ্য সংগঠক- রুহল আমিন খান। ছাড়াও এ কমিটিতে ১৫ জনকে সংগঠক এবং ২০ জনকে সদস্য করা হয়েছে।

জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. রিফাত মাহমুদ বলেন, ‘জাতীয় ছাত্রশক্তির আদর্শকে ধারণ করে জাফরগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে আমরা কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top