নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে সেমিনার অনুষ্ঠিত ২ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সেমিনারের উদ্বোধনী পর্বে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে মেধাবী এবং দেশ-বিদেশে তাদের জন্য চাকরির বিশাল বাজার রয়েছে। তিনি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের যোগ্য অবস্থানে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এমন আয়োজনের জন্য ব্যবসায় প্রশাসন অনুষদকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB)-এর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং Hossain Mumlook & Co.-এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ICMAB এবং Hossain Mumlook & Co.-এর পৃথক দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। অন্যদিকে প্রতিষ্ঠান দুইটির পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে ICMAB-এর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং Hossain Mumlook & Co.-এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ সম্পন্নকারী শিক্ষার্থীরা CMA প্রোগ্রামে ভর্তি হলে ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ৬টি কোর্স পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া প্রায় তিন মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদান করা হবে এবং ফিল্ড ভিজিটের মাধ্যমে বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ধারাবাহিক মূল্যায়ন ও ফিডব্যাকের ব্যবস্থাও রাখা হবে।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top