বাজারের কমিটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার দাউদকান্দিতে বাজারের অবৈধ কমিটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের ওপর হামলা হয়েছে। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী ও তার সহযোগীরা এই হামলা করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে দাউদকান্দি মডেল থানার সংলগ্ন শহীদ রিফাত শিশু পার্ক গেইটের সামনে এ ঘটনা ঘটে। এদিকে হামলা পর সাংবাদিক দিদারের বিরুদ্ধে থানায় উল্টো হামলার অভিযোগ করেছেন পিটার চৌধুরী।

ভুক্তভোগী সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার বলেন, তিনি থানার সামনে একটি কনফেকশনারি দোকানে অবস্থান করছিলেন। এসময় পিটার চৌধুরী এসে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকিসহ এলাকা ছাড়া করার হুমকি দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে উপস্থিত লোকজন তাকে দোকান থেকে বের করে দেন।

দোকান থেকে বের হওয়ার পর উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল তাকে ধরে ফেলেন। এরপর পিটার চৌধুরী ও তার সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। পৌর যুবদলের সদস্য মাইনউদ্দিনের সহযোগিতায় তিনি আত্মরক্ষা করেন।

হোসাইন মোহাম্মদ দিদার বলেন, বর্তমানে অসুস্থবোধ করছি। চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন। সুস্থ হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেব। অবৈধ ভাবে বাজার কমিটি গঠন নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন বলে ধারণা করছি।

এদিকে হামলার ঘটনা জানাজানি হলে নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান সাংবাদিক সমাজ ও এলাকাবাসী। উল্লেখ্য, হোসাইন মোহাম্মদ দিদার আমাদের সময়.কম ও দ্যা বাংলাদেশ টুডের দাউদকান্দি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি সাহিত্যচর্চা করেন। এ পর্যন্ত তার ৭ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী বলেন, সাংবাদিক দিদারের সাথে তেমন কিছু হয়নি,সামান্য কথা কাটাকাটি হয়েছে।

দাউদকান্দি থানার ওসি মো. আবদুল বারী বলেন,পিটার চৌধুরী অভিযোগ দিয়েছেন তাদের একজন সহকর্মীর ওপর নাকি দিদার হামলা চালিয়েছেন। সাংবাদিক দিদার থেকে কোন অভিযোগ পাইনি।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top