কুমিল্লায় সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে মহান মে দিবস পালিত।।

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে বুধবার সন্ধ্যায় নগরীর যুব ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ ড. শাহ মো. সেলিমের সভাপতিত্বে এবং যুবনেতা জোনায়েদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফোরামের সমন্বয়ক শেখ আবদুল মান্নান।

সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, রাজনীতিবিদ মোতাহার হোসেন বাবুল, সাংবাদিক ওমর ফারুকী তাপস, সাংবাদিক শ্যামল বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ড. শাহ মো. সেলিম বলেন, ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকদের রক্তের বিনিময়ে আজকের এই ৮ ঘণ্টা কর্মদিবস অর্জিত হয়েছে। মে দিবস মেহনতি মানুষের সংহতির প্রতীক। তিনি সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও শোষণমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

শেখ আবদুল মান্নান তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে সচেতন সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা শ্রমিকদের উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন।

এর আগে বিকেলে উদীচী কুমিল্লা জেলা কমিটির উদ্যোগেও একই স্থানে গান ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এছাড়া বাসদ ও চারণের উদ্যোগে নগরীর পূবালী চত্বরে পৃথক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসব কর্মসূচিতে বক্তারা শ্রমিকদের শ্রমের মর্যাদা ও অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top