কুমিল্লায় এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এবার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৭ হাজার ১০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে, ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৮২৫ জন। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এর সচিব প্রফেসর মো: জাহাঙ্গীর আলম, একই শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: শিপন মিয়া প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
Scroll to Top