শচীন কর্তার স্মরণে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু আজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

‘মর্ত্যের রাজ্য ছেড়ে, সুরের সাম্রাজ্যে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-মহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও কুমিল্লার কৃতী সন্তান শচীন দেববর্মনের (এসডি বর্মণ) স্মরণে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’। ৩০ ও ৩১ অক্টোবর নগরীর চর্থায় শচীন কর্তার ঐতিহাসিক পৈত্রিক বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুরের এই মিলনমেলা।

শিল্পীর জন্ম ও ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলায় রয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। কর্মসূচির প্রথম দিন আজ শুক্রবার বিকেল ৩টায় ইউসুফ হাই স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার মূল প্রাঙ্গণে এসে শেষ হবে। এরপর শুরু হবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসি।

মেলার প্রথম দিনের আলোচনা সভায় মূখ্য আলোচক ও অতিথি হিসেবে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু, বাংলাদেশ বেতারের সংবাদদাতা জাহাঙ্গীর আলম ইমরুল এবং কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইত্তিহাদ আহমেদ নন্দিত।

উল্লেখ্য, কালজয়ী এই সুরসাধক ১৯০৬ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ৩১ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুরের আঙিনায় তাঁর অসামান্য অবদানকে অম্লান করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর স্মৃতি পৌঁছে দিতেই প্রতিবছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ মেলাকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
Scroll to Top