কুমিল্লায় কিশোর গ্যাং লিডার সুজনের চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা জেলার ধনপুর, মদিনগর, ছোট আলমপুরসহ আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের নির্যাতন বন্ধের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

কোটবাড়ি বিশ্বরোড ধনপুর রাস্তার মাথায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং লিডার সুজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তার সন্ত্রাসী কার্যকলাপে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—কেউই নিরাপদ নন।

এলাকাবাসীর অভিযোগ, সুজন ও তার বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে সরাসরি জড়িত। সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন অজুহাতে তাদের মারধর করা এবং পরবর্তীতে মোটা অংকের টাকা আদায় করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদা দাবি করা এবং চাঁদা না দিলে নানাভাবে নির্যাতনের মাধ্যমে পুলিশে সোপর্দ করার মতো ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।

সন্ত্রাসী সুজন ও তার সহযোগীদের এসব অত্যাচার, নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে স্থায়ী মুক্তি পেতে এবং অবিলম্বে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top