বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

Share on facebook
Share on twitter
Share on linkedin

ফেনীর সোনাগাজীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই কিশোরীর ভাই ইমাম হোসেন মাহিম কে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সাবেক ছাত্রলীগ কর্মী মোহাম্মদ তাহসীনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা জাহাঙ্গীর আলম মিন্টু। হামলায় নেতৃত্বদানকারী সাবেক ছাত্রলীগ কর্মী তাহসান কানধরে উঠবস করে ছাত্রলীগ ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের তোতা মিয়ার ছেলে তাহসীন। ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর ভাই মাহিম তাহসীনের পরিবারের কাছে অভিযোগ করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তাহসীন তার সহযোগী কিশোর গ্যাং সদস্য নিয়ে মাহিমকে মারধর করেন। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় পশ্চিম সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে তাহসীন ও তার দল মাহিমের ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

মাহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য আমি তাদের কাছে অনুরোধও করেছি। কিন্তু তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top