সভাপতি অসুস্থতার কারণে লাকসাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

অসুস্থতার কারণে লাকসাম প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মজিবুর রহমান দুলাল অনুপস্থিত থাকায় সংগঠনের নিয়মিত কার্যক্রমে যে স্থবিরতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে গতিশীলতা আনতে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

লাকসাম প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মনির আহমেদকে সংগঠনের ‘ভারপ্রাপ্ত সভাপতি’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

​সাংবাদিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মজিবুর রহমান দুলাল অসুস্থ থাকায় সংগঠনের দৈনন্দিন ও দাপ্তরিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। লাকসাম প্রেস ক্লাবের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি নির্ধারিত তারিখ থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে লাকসাম প্রেস ক্লাবের সাংগাঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, তাঁর নেতৃত্বে প্রেস ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
Scroll to Top