সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও তাঁর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’ এর পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে প্রশাসকের সাথে মতবিনিময় করেন ‘ঐতিহ্য কুমিল্লা’র প্রতিনিধি দল।

এ সময় ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী খায়রুল আনাম রায়হান, নজরুল ইনস্টিটিউট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, সূর্যপুর কাদের ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাদেক ভূঁইয়া, সাংস্কৃতিক সংগঠক মো. শফিকুল ইসলাম এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ান দম্পতি ফাহমিদা বাঁধন ও রবিন রাকিবুলসহ ঐতিহ্য কুমিল্লার অন্যান্য সারথীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটি প্রশাসকের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁ এর সমাধি ও কুমিল্লায় তাঁর স্মৃতি সংরক্ষণ, নগরীর লাকসাম রোডকে ওস্তাদ আয়েত আলী খাঁ সড়ক এবং নজরুল ইনস্টিটিউটের সামনে অবস্থিত সড়কটি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সড়ক নামকরণের ফলক স্থাপন, সংগীতজ্ঞ শচীন দেববর্মণের বাড়ি থেকে সরকারি হাঁস-মুরগির খামার সরিয়ে শচীনের পুরো জায়গাটি উদ্ধার করে কালচারাল কমপ্লেক্স স্থাপন, জাতীয় কবি কাজী নজরুলের কুমিল্লা অধ্যায়ের উন্নয়ন এবং আসন্ন নজরুল জয়ন্তীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লায় আয়োজনের দাবি সহ কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য বিষয়ক বিভিন্ন দিক ও এসবের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

ঐতিহ্য কুমিল্লার এসব প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে সিটি প্রশাসক নিজের অভিমত তুলে ধরেন। তিনি জানান, কুমিল্লাকে ঢেলে সাজাতে চান তিনি। এক্ষেত্রে এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। সব শেষে মানবিক সংগঠন ‘বিবেক’ এর প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ঐতিহ্য কুমিল্লা’ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top